সর্বশেষ :
20 Oct 2026, Tue

সরকারি সফরে লামায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ

সরকারি সফরে লামায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ

বেলাল আহমদ, লামা (বান্দরবান): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাদ (এমপি) বান্দরবানের লামা উপজেলা সফর করেছেন। তাঁর এ সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও শিক্ষা-সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সোমবার (১১ মে) সকাল ৯টায় প্রতিমন্ত্রী লামা উপজেলা পরিষদে এসে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান কামাল এবং লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। সভায় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক গতিশীলতা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

প্রশাসনিক সভা শেষে প্রতিমন্ত্রী তৃণমূল পর্যায়ে শিক্ষার মান যাচাইয়ের লক্ষ্যে মাঠপর্যায়ের স্কুল পরিদর্শনে বের হন। সকাল ১০টায় তিনি নুনার বিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অংহ্লারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে শ্রেণিকক্ষের পরিবেশ ও পাঠদান প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বেলা ১১টা ৩০ মিনিটে প্রতিমন্ত্রী লামা উপজেলা ত্যাগ করেন। সফরসঙ্গীদের নিয়ে তিনি সড়কপথে বান্দরবান সদরের উদ্দেশ্যে রওনা হন।

তাঁর এই সংক্ষিপ্ত কিন্তু ফলপ্রসূ সফর লামার প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন উপজেলাবাসী।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *