সর্বশেষ :
19 Oct 2026, Mon

সংগ্রাম ও সফলতার ২৫ বছরে এসডিএস

সংগ্রাম ও সফলতার ২৫ বছরে এসডিএস

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে নির্ভরতা ও আস্থার প্রতীক হিসেবে গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)। প্রতিষ্ঠার পর থেকেই কঠোর পরিশ্রম, সংগ্রাম ও সফলতার সঙ্গে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন সংগঠনটির কর্মকর্তা-কর্মচারীরা।

এরই ধারাবাহিকতায় সংগঠনের গৌরবময় পথচলার ২৫ বছর পূর্তি উপলক্ষে পরিচালনা কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার পাঁচবিবি পৌরসভার লতীহাটিতে অবস্থিত এসডিএস এনজিওর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালনা কমিটির সভাপতি আলী আহসান আল মাসুম চৌধুরী। সভায় বক্তারা বলেন, ২৫ বছরের এই দীর্ঘ পথচলা কঠোর পরিশ্রম, সততা, সংগ্রাম ও সফলতায় ভরা। আগামী দিনে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে সংগঠনের উন্নয়ন, মান ও মর্যাদা বৃদ্ধিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সুভাষচন্দ্র সরকার, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, অর্থ সম্পাদক মো. শামসুল আলম, নির্বাহী সদস্য প্রভাষক মো. রফিকুল ইসলাম চৌধুরী শাহীন, মোছা. কুলসুম নাহার ও মোছা. শিউলি আক্তারসহ কমিটির অন্যান্য সদস্য।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *