সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

শ্রীমঙ্গলে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): গতকাল সোমবার শ্রীমঙ্গলে ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই দিনে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র অবজারভার মো. রকিবুল হাসান জানান, গতকাল সোমবার ভোররাত সোয়া ৪টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময় ভোর ৪টা ২০ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ২০ নটিক্যাল মাইল, অর্থাৎ প্রায় ৩৭ কিলোমিটার বেগে শ্রীমঙ্গলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে গেছে। এ বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমেছে। গরম কমায় জনজীবনে স্বস্তি ফিরে এসেছে।

চা বোর্ড সূত্র জানায়, মৌসুমের শুরুর দিকে এ বৃষ্টিপাত চা শিল্পের জন্য আশীর্বাদ হিসেবে দেখা দিয়েছে। চা শিল্পের জন্য এ বৃষ্টি অনেক সুফল বয়ে আনবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *