সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির নাম মো. লিটন (৩২)। তিনি শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল গ্রামের বাবুল আহমেদের ছেলে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার জানান, মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল শহরের চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার, মৌলভীবাজারের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একটি চৌকস পুলিশ দল এ অভিযান পরিচালনা করে।

মামলার বিচারে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *