সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে রূপালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি

‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে রূপালী ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি, কালের বার্তা

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাঙ্গণে রোববার (০২ নভেম্বর) ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক পিএলসির আর্থিক স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ছিল রূপালী ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখা, এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল ব্যাংকের জোনাল অফিস, মৌলভীবাজার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও বিভাগের প্রধান কমল ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন উপ-মহাব্যবস্থাপক মো. ফজলুল হক, বিপ্লব কুমার তালুকদার এবং সহকারী মহাব্যবস্থাপক সূর্য কান্ত দাশ।

কর্মসূচির সভাপতিত্ব করেন অধ্যাপক এ.বি.এম. মোখলেছুর রহমান, শ্রীমঙ্গল সরকারি কলেজ, মৌলভীবাজার, এবং সঞ্চালনায় ছিলেন রূপালী ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক গোপাল কৃষ্ণ বনিক।

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন গ্রাহক সেবার ব্যাখ্যা ও আর্থিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা ও বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থী ও স্থানীয় জনগণ উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে।

রূপালী ব্যাংকের এ উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সঞ্চয়, বিনিয়োগ ও আর্থিক সচেতনতার ধারাকে শক্তিশালী করা হচ্ছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *