সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ৩,২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

শ্রীমঙ্গলে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন, ৩,২০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরের ফ্লাড রিকন্সট্রাকশন ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট-এর আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৫-এর উদ্বোধন এবং খরিপ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম সিদ্দিকী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন।

অনুষ্ঠানে উপজেলার ৩,২০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে খরিপ-২ মৌসুমের প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

পরে অতিথিরা কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত জাতের ফসল, কৃষিযন্ত্র এবং কৃষিবিষয়ক বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করা হয়, যা কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *