সর্বশেষ :
19 Oct 2026, Mon

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

শ্রীমঙ্গলে অজগর সাপ উদ্ধার

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের উত্তর ভাড়াউড়া এলাকায় একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উত্তর ভাড়াউড়া এলাকার যোবায়ের আহমেদের বাড়িতে অজগর সাপটি দেখা যায়। পরিবারের সদস্যরা জানান, কয়েকদিন ধরে তাদের হাঁস ও মুরগির বাচ্চা রহস্যজনকভাবে হারিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে হঠাৎ তারা দেখতে পান, একটি অজগর সাপ বাড়ির দেয়ালের ওপর থেকে পাশের একটি গাছের দিকে যাচ্ছে। তখন তাদের ধারণা হয়, হারিয়ে যাওয়া হাঁস ও মুরগির বাচ্চাগুলো সম্ভবত সাপটিই খেয়ে ফেলেছে।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব এবং রিদন গৌড় ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

পরে উদ্ধার করা অজগর সাপটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *