সর্বশেষ :
19 Oct 2026, Mon

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে -নাটোরে দুলু

শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে -নাটোরে দুলু

মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীর মানুষ দেখেছে। তারেক রহমান বাংলাদেশের মানুষের আস্থার নাম। বাংলাদেশের মানুষের বিশ্বাস, যে মানুষটির দিকে এ দেশের ২০ কোটি মানুষ অপেক্ষা করেছিল- সে নামটি হচ্ছে তারেক রহমান।

দুলু বলেন, প্রিয় ভাইয়েরা, আজ সব প্রোপাগান্ডা, সব আলোচনা ও সব সমালোচনার সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশের মানুষ এক জায়গায় এসে দাঁড়িয়েছে। ঐক্যের প্রতীক- এই মুহূর্তে বাংলাদেশের মানুষের ঐক্যের প্রতীকের নাম হচ্ছে তারেক রহমান। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের বলতে হচ্ছে, আমাদের নেত্রী তার সন্তান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ আজ যে ঐক্যবদ্ধ হয়েছে, তা তিনি দেখে যেতে পারলেন না। আজ আমি তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী আমাদের এতিম করে, আমাদের কষ্ট দিয়ে, আমাদের দুঃখ দিয়ে চলে গেছেন। আমরা চেয়েছিলাম, তিনি আরও ১৮–২০ বছর বেঁচে থাকুন। যে গণতন্ত্রের জন্য তিনি নেতৃত্ব দিয়েছেন, সেই গণতন্ত্র আজ নতুন করে রূপ লাভ করতে যাচ্ছে তার ছেলে তারেক রহমানের নেতৃত্বে। প্রিয় ভাইয়েরা, তাই আজ আমি আপনাদের বলতে চাই- আগামী দিনে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন একজন মানুষই। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে।

তিনি আজ সোমবার দুপুরে বড়াইগ্রাম থানা মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আওয়ামী লীগের বিনা ভোটের সাবেক এমপি সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আয়োজিত বিশাল বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম রনি, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, শহিদুল্লাহ সোহেলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *