সর্বশেষ :
20 Oct 2026, Tue

লামায় প্রতিবাদী মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী

লামায় প্রতিবাদী মানববন্ধনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১১ মে) বিকেলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লামা-আলীকদম ফারিয়া (PHARIA) এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন লামা-আলীকদম উপজেলা রিপ্রেজেন্টেটিভ কমিটির সভাপতি মোবাশ্বের হোসেন সুমন।

প্রতিবাদী এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন মাহমুদুল হক, উপদেষ্টা, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি; এম এ ইনজামাম, উপদেষ্টা, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি; সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি; একলাছুর রহমান, উপদেষ্টা, লামা-আলীকদম রিপ্রেজেন্টেটিভ কমিটি এবং মো. ওবাইদুল্লাহ, এক্সিকিউটিভ সদস্য।

এছাড়াও মানববন্ধনে সংগঠনের অন্যান্য সদস্যসহ প্রায় ৪৫-৫০ জন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনোভাবেই ‘দালাল’ নন। তারা দেশের উচ্চশিক্ষিত ও বিশেষায়িত প্রশিক্ষণপ্রাপ্ত একটি জনগোষ্ঠী, যারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের নতুন নতুন তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেন।

বক্তারা আরও উল্লেখ করেন, শহর থেকে শুরু করে দুর্গম প্রান্তিক এলাকা পর্যন্ত রোগীর জীবনরক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেন রিপ্রেজেন্টেটিভরাই। রাষ্ট্রীয়ভাবে এ পেশার সঠিক মর্যাদা ও স্বীকৃতি প্রদান করতে হবে। কর্মক্ষেত্রে রিপ্রেজেন্টেটিভদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।

“মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য সরবরাহকারী” এই স্লোগান ও পেশার মর্যাদা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সমাপ্ত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *