সর্বশেষ :
19 Oct 2026, Mon

লামায় ইয়াবাসহ কিশোর আটক, মূল কারবারিরা ধরাছোঁয়ার বাইরে

লামায় ইয়াবাসহ কিশোর আটক, মূল কারবারিরা ধরাছোঁয়ার বাইরে

বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুপাড়া এলাকায় ইয়াবাসহ মো. বেলাল (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে সরই আমতলী এলাকার স্থানীয়রা ইয়াবাসহ মো. বেলালকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

আটক কিশোর মো. বেলাল লামা উপজেলার ৫ নম্বর সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জটকিবৈন্যাপাড়া এলাকার মো. ইলিয়াসের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এ অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে মাদকের বিস্তার আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে শিশু-কিশোররা ক্রমেই মাদকের নেশায় জড়িয়ে পড়ছে, যা সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদকের বিস্তার রোধে পুলিশি টহল ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িত মূল কারবারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান তাঁরা।

এদিকে, একাধিকবার মাদকসহ আটকের পর রফাদফা করে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে সরই পুলিশ ফাঁড়ির আইসির বিরুদ্ধে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার কবির।

এ ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের মেশিনপ্রতি ৩ থেকে ৫ হাজার টাকা এবং বালু পাচারের প্রতিটি গাড়ি থেকে ৩ থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শাহরিয়ার কবির জানান, ২০ পিস ইয়াবাসহ মো. বেলাল নামে এক কিশোরকে আটক করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকসহ আটকের পর রফাদফা করে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *