সর্বশেষ :
19 Oct 2026, Mon

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত

যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপ: বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা প্রদানের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে। শনিবার (২৫ এপ্রিল) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়।

দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এসব দেশের কিছু অভিবাসীর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তা গ্রহণের হার তুলনামূলক বেশি হওয়ায় আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত অভিবাসী ভিসা ইস্যু বন্ধ থাকবে।

তবে পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসার ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি অনুযায়ী, নতুন নীতির আওতায় সম্ভাব্য সরকারি সহায়তা গ্রহণকারীদের শনাক্তে কড়াকড়ি আরোপ করা হচ্ছে। উল্লেখ্য, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

এই তালিকায় এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার মোট ৭৫টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।

দেশগুলো হলো:

আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বাংলাদেশ, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর ম্যাসেডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন।

বিস্তারিত জানতে https://ow.ly/CuZa50YoYiW -লিংকে ভিজিট করতে বলা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *