সর্বশেষ :
19 Oct 2026, Mon

মৈনট ঘাটে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

মৈনট ঘাটে মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতামূলক সভা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য আহরণকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার মেঘুলা মৎস্য আড়তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা, নিষিদ্ধ সময়ে মাছ ধরা বন্ধ রাখা এবং মৎস্য সংরক্ষণ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করার জন্য মৎস্যজীবী ও সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়।

সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা, মৈনট ঘাট মৎস্য আড়ত সমিতির নেতৃবৃন্দ, মৎস্যজীবী প্রতিনিধি এবং স্থানীয় জেলেরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *