সর্বশেষ :
19 Oct 2026, Mon

মুন্সীগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

মুন্সীগঞ্জে ১৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

মুন্সীগঞ্জ: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০ এর একটি দল মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানাধীন পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে ১৬০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে র‍্যাব-১০ এর আভিযানিক দলটি এই সফল অভিযান পরিচালনা করে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৪৮,০০০/- (আটচল্লিশ হাজার) টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, মো. নাহিদ সরদার (৩৩), পিতা- মোঃ সোনাচাঁন সরদার, সাং- যাদুয়ারচর, থানা- শিবচর, জেলা- মাদারীপুর ওঅমিত হাসান (২৭), পিতা- মো. বাবুল বেপারী, সাং- চরগজারিয়া, থানা- শিবচর, জেলা- মাদারীপুর।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *