সর্বশেষ :
19 Oct 2026, Mon

মা ইলিশ রক্ষা অভিযানে মুন্সীগঞ্জে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মা ইলিশ রক্ষা অভিযানে মুন্সীগঞ্জে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে সোমবার (১৩ অক্টোবর) রাতে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে গঠিত একটি সমন্বিত টিম এই অভিযান পরিচালনা করে।

সোমবার রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাশেম, কোস্ট গার্ড, নৌ-পুলিশ এবং থানা পুলিশের সদস্যরা।

 

অভিযান দল মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট, মোল্লার চর, চর কিশোরগঞ্জ, বকচর, সরদার কান্দি, কালির চর ও বাংলাবাজার এলাকায় মা ইলিশ শিকার বন্ধে টহল দেয়। এ সময় নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহারকারী জেলেরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে তাদের ফেলে যাওয়া প্রায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত এই অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার সময়কালে অবৈধভাবে মাছ শিকার ও জাল ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *