সর্বশেষ :
19 Oct 2026, Mon

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলেন, ওসি লামা) ​লামার আজিজনগরে পুলিশ ও স্থানীয়দের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করলেন, ওসি লামা) ​লামার আজিজনগরে পুলিশ ও স্থানীয়দের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

বেলাল আহমদ, ​লামা (বান্দরবান): মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে মাদক দূরীকরণ ও সুশীল সমাজ গঠনে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২সেপ্টেবর)সকালে লামা থানা পুলিশের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সকালে আজিজনগর ইউনিয়নের প্রধান সড়কগুলোতে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিতে থানার পুলিশ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘মাদক মুক্ত সমাজ গড়ি’ ও মাদকের কুফল সংক্রান্ত সচেতনতামূলক ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণকারীরা র‍্যালিতে অংশ নেন।

​র‍্যালি শেষে ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন,নাজমুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আজিজ নগর ইউনিয়ন,মোবারক হোসেন,চেয়ারম্যান (ভারপ্রাপ্ত),হিমেল রায়,আইসি ফাইতং পুলিশ ফাঁড়ি,মো.হামিদুল ইসলাম ,আইসি আজিজ নগর পুলিশ ফাঁড়ি,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, তরুণ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িতদের ব্যাপারে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত জনগণের প্রতি আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজ ও এলাকাকে রক্ষা করতে লামা থানা পুলিশ ‘জিরো টলারেন্স’ “মাদক সমাজের অন্যতম প্রধান শত্রু। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে হলে পুলিশ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। মাদক কারবারি বা এর পৃষ্ঠপোষক যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।

​তিনি আরও বলেন, মাদকের রুট চিহ্নিত করে নিয়মিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরীহ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক রয়েছে পুলিশ প্রশাসন।

​স্থানীয় সাধারণ নাগরিক ও সচেতন সমাজকে মাদকের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এলাকাকে মাদকমুক্ত করতে যেকোনো তথ্যের সন্ধান দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করা হচ্ছে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেন তিনি।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে সচেতনামূলক বক্তব্য প্রধান করেন।

​অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এলাকাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে পুলিশের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *