সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভারতে পালানোর পথে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

ভারতে পালানোর পথে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার

যশোর: চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন (মোবারক হোসেন ইমন) তিন সহযোগীসহ গ্রেফতার হয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা যশোর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় চেকপোস্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য তিনজন হলেন আল ইসলাম আলিফ ওরফে তমাল (২৫), শামীম (২৮) ও সাফায়েত হোসেন (২৮)।

যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ভারতে পালানোর পরিকল্পনার কথা স্বীকার করেছেন। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে তাদের চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীসহ রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি এলাকায় চাঁদাবাজি ও হামলার ঘটনায় বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ছোট সাজ্জাদ গ্রেফতারের পর মোবারক হোসেন ইমন ও মোহাম্মদ রায়হান ওই চক্রের নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *