সর্বশেষ :
19 Oct 2026, Mon

ভারতীয় মোবাইলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

ভারতীয় মোবাইলসহ ২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট):  বৈধ কাগজপত্র ছাড়া ভারতীয় পুরোনো মোবাইল ফোন বিক্রির অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৭৪টি মোবাইল ফোনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১২ আগস্ট) দুপুরে পাঁচবিবি ও জয়পুরহাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের এসআই মো. আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় বালিঘাটা বাজারের মিজানুরের ছেলে মোসাব্বির হাসান (২৪) এবং জয়পুরহাট মসজিদ মার্কেটের একটি দোকানের মালিক তামিমকে গ্রেপ্তার করেন।

জেলা ডিবি পুলিশের কর্মকর্তা ওসি মো. আসাদুজ্জামান আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার ‘ইউনিক ব্রাদার্স গ্যাজেট’ নামের দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে বৈধ কাগজপত্রবিহীন ১৮টি ভারতীয় পুরোনো মোবাইল ফোনসহ দোকান মালিককে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদ মার্কেটের ‘তামিম গ্যাজেট জোন’ দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। ওই দোকান থেকে আরও ৫৬টি ভারতীয় পুরোনো মোবাইল ফোন জব্দ করা হয় এবং দোকান মালিককেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পাঁচবিবি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-১৪, তারিখ: ১২ আগস্ট ২০২৬) দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ডিবির ওসি।

ডিবির ওসি আসাদ আরও বলেন, চোরাইপথে আসা এসব মোবাইল ফোন কম দামে বিক্রি করা হচ্ছিল। এ ধরনের অবৈধ ব্যবসার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *