সর্বশেষ :
19 Oct 2026, Mon

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত, কালের বার্তা

মোঃ মাহফুজুর রহমান (পীরগঞ্জ): বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ মুক্তিযোদ্ধা মদিনাতুল উলুম ও লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা আহ্বায়ক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন জিয়া সাইবার ফোর্সের সচিব শরিফ। উপস্থিত ছিলেন উপজেলা জিয়া সাইবার ফোর্সের যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল ফেরদৌস, আহ্বায়ক কমিটির সদস্য আকরাম হোসেন, সদস্য মো. আমিনুল হক, সদস্য সুজন, সদস্য মো. বাবুল, সদস্য আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও পীরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সদস্য সচিব রুবেল হক এবং স্বেচ্ছাসেবক দল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক মো. মানিক।

এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা ও আপোষহীন নেত্রী। তিনি দেশের মানুষের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। এখন তিনি অসুস্থ; আমরা তাঁর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করি। আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *