সর্বশেষ :
20 Oct 2026, Tue

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার বিকেলে খাগড়াছড়ি ভাঙা ব্রিজ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয় এবং যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মী হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *