ফরিদপুর: র্যাব-১০ এর একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুরের মধুখালী উপজেলা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল ০৯:৪০ ঘটিকায় ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী বাজার এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। অভিযানকালে আনুমানিক ১,৯৮,০০০/- (এক লক্ষ আটানব্বই হাজার) টাকা মূল্যের ৬৬ (ছেষট্টি) বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আলী হোসেন সরদার (৪৮), পিতা- মৃত ইমাম সরদার, সাং- রামভদ্রপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা ও মনিরুল ইসলাম মাসুম (৪০), পিতা- মৃত আ. আজিজ মোল্লা, সাং- পশ্চিম আলীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল।
র্যাব-১০ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক নির্মূলে র্যাব-১০ এর এই ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

