সর্বশেষ :
19 Oct 2026, Mon

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউপি ৪নং ওয়ার্ডের সদস্য মো. শাহাব উদ্দিন

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউপি ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ শাহাব উদ্দিন

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার দক্ষিণ গোবরিয়া (জাব্বা বাড়ি) গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে, স্থানীয় ১নং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শাহাব উদ্দিন তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

গত ২২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে অনলাইন নিউজ পোর্টাল ‘জনধারা’ (Jonodhara.com)-এ “সন্ত্রাসীদের মদদদাতা শাহাব উদ্দিন মেম্বার, ৫ আগস্টের আগে আওয়ামী লীগ, এখন বিএনপি” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ইউপি সদস্য মোঃ শাহাব উদ্দিন মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবাদলিপিতে উল্লেখ করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে এবং তার চাচাতো ভাই হারুন ও বাদলসহ তার মেয়ে কুলসুম বেগম এবং কুলসুম বেগমের সন্তানদের জড়িয়ে যে সব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ কাল্পনিক। সমাজে তাদের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন ও হেয়প্রতিপন্ন করার হীন চক্রান্তে লিপ্ত হয়ে একটি কুচক্রী মহল এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করিয়েছে।

তিনি বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের তথ্য বা প্রমাণ উপস্থাপন করা হয়নি। এতেই প্রমাণিত হয় যে, এলাকার একটি চক্র উদ্দেশ্যমূলকভাবে আমাদের মান-সম্মান ক্ষুণ্ন করার জন্য সাংবাদিককে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে এই সংবাদটি প্রকাশ করিয়েছে।

প্রতিবাদলিপিতে তিনি আরও দাবি করেন, এলাকায় নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকাশিত সংবাদের কোনো সত্যতা পাওয়া যাবে না এবং এটি যে সম্পূর্ণ সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত, তা স্পষ্ট হয়ে উঠবে।

মোঃ শাহাব উদ্দিন এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে, যারা ষড়যন্ত্রমূলকভাবে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে, তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এবং আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *