সর্বশেষ :
19 Oct 2026, Mon

পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৃথক অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ: মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে অটল থেকে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (0১ অক্টোবর) রাতে পৃথক দুটি অভিযানে মাদারীপুর ও গোপালগঞ্জ এলাকা থেকে মোট ২১ কেজি গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৩০ হাজার টাকা।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত অনুমান ৯টা ৫ মিনিটে প্রথম অভিযানটি পরিচালিত হয়। মাদারীপুর জেলার শিবচর থানাধীন দওপাড়া ইউনিয়নের সূর্যনগর বাজার এলাকায় এই অভিযানে প্রায় ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা মূল্যের ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসময় দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ইব্রাহিম মাতুব্বর (৩৭), পিতা- মো. আজগর আলী মাতুব্বর, সাং-বাহারা পশ্চিম পাড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ ও জিয়া উদ্দিন খান (৩৫), পিতা- মৃত তফসীর খান, সাং- বাহারা খানপাড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ।

 

প্রথম অভিযানের রেশ কাটতে না কাটতেই রাত অনুমান ১০টা ৫৫ মিনিটে দ্বিতীয় সফল অভিযানটি পরিচালনা করে র‍্যাব-১০। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাটিকামারী ইউনিয়নের বাহারা মধ্যপাড়া এলাকায় চালানো এই অভিযানে প্রায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মূল্যের ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ অভিযানে গ্রেফতার হন- মো. ইমরান মিয়া (৩৯), পিতা- মৃত আলতাফ হোসেন, সাং- বাহারা মধ্যপাড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ। দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল চক্রটি।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তারা বিভিন্ন উৎস থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করত।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার জন্য হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি এবং এটি যুবসমাজ, পারিবারিক বন্ধন ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র‌্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *