মো. মাহফুজুর রহমান, পীরগঞ্জ (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাত ১২টা ০১ মিনিটে পীরগঞ্জ উপজেলা জিয়া সাইবার ফোর্স শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় পীরগঞ্জ জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার আহ্বায়ক মো. মাহফুজুর রহমান, সদস্য সচিব মো. শরীফ, যুগ্ম আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক রেজওয়ানুল ফেরদৌস রিয়াদ, যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান, সদস্য মো. মনিরুল ইসলাম সুজনসহ উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিশেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

