সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

পাঁচবিবি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সীমান্ত সুরক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নজির স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে জয়পুরহাট ২০ বিজিবি।

সোমবার দুপুরে উপজেলার কয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, সহকারী পরিচালক মো. হুমায়ুন করিমসহ বিজিবির সদস্যরা।

কয়া সীমান্ত এলাকার সহস্রাধিক মানুষের সাধারণ রোগ, শিশু ও নারীদের স্বাস্থ্য সমস্যা এবং বয়স্কদের বিভিন্ন জটিলতা পরীক্ষা করে চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র দেন বিজিবির চিকিৎসকরা। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে খুশি স্থানীয়রা।

সেক্টর কমান্ডার কর্নেল মো. ফয়সাল হাসান খান বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বের পাশাপাশি সীমান্তবর্তী জনগণের মানবিক সহায়তায় বিজিবি সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *