সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি দলিল লেখক সমিতির নির্বাচন সভাপতি অমল, সম্পাদক বাবুল নির্বাচিত

পাঁচবিবি দলিল লেখক সমিতির নির্বাচন সভাপতি অমল, সম্পাদক বাবুল নির্বাচিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সমিতির ৮৬ জন সদস্য তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

শ্রী অমল চন্দ্র ৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ওয়াজেদ আলী মোল্লা পেয়েছেন ৩৪ ভোট। অন্যদিকে, মনিরুজ্জামান বাবুল ৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আব্দুস সোবাহান মোল্লা পেয়েছেন ৩৩ ভোট।

সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি পদের নির্বাচনে অমল-বাবুল প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উপজেলা সাব-রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা।

পাঁচবিবি দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, উপজেলার সকল দলিল লেখকের পেশাগত স্বার্থ রক্ষা ও কল্যাণে নির্বাচনে জয়-পরাজয় ভুলে আমরা সবাই মিলেমিশে কাজ করব।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *