সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম

পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বিএনপি সভাপতি ডালিম

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম। এ সময় তিনি রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।

একই সঙ্গে হাসপাতালের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. তরুণ কুমার পালের সঙ্গে আলোচনা করেন। হাসপাতালের অবকাঠামো, জনবল সংকট এবং সেবার মান উন্নয়নে করণীয় বিষয়েও মতবিনিময় করেন।

বিএনপি নেতা ডালিম বলেন, হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হবে।

ডা. তরুণ কুমার পাল বলেন, হাসপাতালে জনবল সংকট থাকলেও কোনো রোগীকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয় না। সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হলে এলাকার মানুষ আরও উন্নত চিকিৎসাসেবা পাবে। এতে রোগীদের ভোগান্তি কমবে এবং স্বাস্থ্যসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মঙ্গলবার সকালে পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি ডালিম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছাত্রনেতা মো. ফয়সাল হোসেন আপেল বিএনপি সভাপতির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *