আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট ও উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ এনজিওর বিরামপুর আঞ্চলের পাঁচবিবি শাখার উদ্যোগে উপজেলার ৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা প্রদান করা হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণগুলো বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ।
সংস্থার বিরামপুর অঞ্চলের ব্যবস্থাপক বিমল কুমার সরকারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, ধরঞ্জী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো. চৌধুরী খাইরুজ্জামান এবং বন্ধন এনজিওর নির্বাহী পরিচালক মো. শফিকুল আলম চৌধুরী বিপ্লব সহ মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকগণ।
হীড বাংলাদেশ পাঁচবিবি শাখার ব্যবস্থাপক আব্দুল মান্নান বলেন, গত ২০২৫ শিক্ষাবর্ষে এ উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের ৫ হাজার এবং জিপিএ ফোর প্রাপ্তদের ৪ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তির নগদ টাকা ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। তিনি আরও বলেন, মোট ৭৯ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ৩ লক্ষ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

