আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় উপজেলায় কর্মরত গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় করেন ইউএনও।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা জামায়াত নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, উপজেলা জামায়াতের আমির ডা. সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী, সম্পাদক সজল কুমার দাস এবং পৌর প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো. আহসান হাবিব।
এছাড়াও সভায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিতসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

