সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে সুষ্ঠু নির্বাচনে ইউএনওর নানামুখী পদক্ষেপ

পাঁচবিবিতে সুষ্ঠু নির্বাচনে ইউএনওর নানামুখী পদক্ষেপ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ নানামুখী সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে পাঁচবিবি গোহাটি চত্বরে আচরণবিধি প্রতিপালন এবং জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধি ও ভোট প্রদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়।

নির্বাচনী প্রচারণা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ সভাপতিত্ব করেন।

বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভোটের গাড়ির ডিসপ্লেতে গণভোটে উদ্বুদ্ধকরণ এবং জুলাই বিপ্লবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ভোটের গাড়ির প্রদর্শনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা প্রকৌশলী মো. মোবারক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমির কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো. রায়হানসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, এনজিও কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সমগ্র অনুষ্ঠানটি উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও পৌর প্রশাসক মো. সেলিম আহমেদের সার্বিক নির্দেশনায় পরিচালিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *