সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

পাঁচবিবিতে সার ও বীজ মনিটরিং কমিটির সভা, অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইউএনওর

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): চলতি বোরো মৌসুমে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে সার ও বীজ সুষ্ঠুভাবে বিতরণ নিশ্চিত করতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার বিকেলে উপজেলা পরিষদ সম্প্রসারিত মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া নাসরিনের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদি হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. জহির রায়হান, প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী, বাগজানা ইউপি চেয়ারম্যান ও সার-বীজ ডিলার মো. নাজমুল ইসলাম, ডিলার মো. আইনুল হক, আব্দুল মাবুদসহ উপজেলার ৩০ জন বিএডিসি ও বিসিআইসি সার ডিলার উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও কাশপিয়া নাসরিন বলেন, সকল কৃষকের কাছে নিয়ম অনুযায়ী সার বিক্রি করতে হবে। কোনো ডিলার যদি কৃত্রিম উপায়ে সংকট সৃষ্টি করেন, বেশি দাম নেন অথবা কৃষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, কৃষক তথা দেশের কৃষির উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

সভার শুরুতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাঁচবিবির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় সভার কার্যক্রম পরিচালনা করা হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *