সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা

পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের বেলপুকুর গ্রামে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় মাঞ্জহি ও মাঞ্জহি কমিটির করণীয় বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী বেলপুকুর গ্রামে এ কর্মশালার আয়োজন করেন স্থানীয় গ্রামবাসী। ‘বাংলাদেশ সারিধরম গাঁওতা’ সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলপুকুর গ্রামের মাঞ্জহি বাবা ও সারিধরম গাঁওতার কেন্দ্রীয় নেতা দানিয়াল হাঁসদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিধরম গাঁওতার কেন্দ্রীয় কমিটির সভাপতি চুন্নু টুডু। বিশেষ অতিথি ছিলেন নরেশ হেমব্রম, হাবিল মার্ডি, নগেন হাঁসদাসহ বিভিন্ন গ্রামের মাঞ্জহি বাবা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভায় বেলপুকুরসহ আশপাশের গ্রামের শতাধিক সাঁওতাল নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাঁওতালরা এ দেশের আদি ভূমিপুত্র। নিজস্ব ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্য নিয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ। এ জন্য মাঞ্জহি কমিটিকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের অধিকার ও জমি রক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে সারিধরম ও সংস্কৃতিচর্চা ছড়িয়ে দিতে মাঞ্জহিদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সচেতন সমাজের সহযোগিতা পেলে সাঁওতাল জাতি তাদের অস্তিত্ব রক্ষায় আরও এগিয়ে যেতে পারবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *