সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পাঁচবিবিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় উপজেলার ১০১ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট, রজনীগন্ধা ফুল ও পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি করে ফলজ গাছের চারা দেওয়া হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আল-মামুন মিয়া।

অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তাঁরা বলেন, তোমরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর। নিজেদের এই সাফল্য ধরে রেখে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের অধ্যক্ষ আখতার জাহান দুলারী, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী এবং উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *