সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

পাঁচবিবিতে মাদ্রাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মহব্বতপুর আমিনীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় চারতলা বিশিষ্ট আধুনিক একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বায়েজিদ বোস্তামী, উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম ডালিম, মাদ্রাসার সাবেক সভাপতি ও পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আহসানুল হাবিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. হাসানুজ্জামান রাব্বিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অতিথিরা বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত এবং শ্রেণিকক্ষ সংকট দূর করতে সরকারি অর্থায়নে চারতলা ভিত্তির একতলা একাডেমিক ভবন নির্মাণ করা হবে। ভবনটি নির্মাণে ব্যয় হবে ১ কোটি ৩২ লাখ টাকা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *