সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সমাবেশ

পাঁচবিবিতে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সমাবেশ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): “পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসঙ্গে” এবং “মাদকের আগ্রাসন রুখব, প্রতিরোধেই সম্মান” এমন স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক ও অনলাইন জুয়াবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় থানা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডবাসীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম। এ সময় তিনি বলেন, মাদক ও অনলাইন জুয়া একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে এই ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এলাকার মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান ওসি। তিনি আরও বলেন, মাদক ও জুয়া প্রতিরোধের পাশাপাশি উপজেলাবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চুরি, ডাকাতি, ছিনতাই ও বাল্যবিবাহ বন্ধেও পুলিশকে সহযোগিতা করতে হবে।

২ নম্বর ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. রফিকুল আলম চৌধুরীর সভাপতিত্বে উপজেলার শেষ প্রান্তের দরগা বাজারে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান আসাদ, থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর কবিরসহ এলাকার সাধারণ জনগণ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *