আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল পাঁচবিবি পৌরসভার ০১ নম্বর ওয়ার্ডের পূর্ব বালিঘাটা জামে মসজিদের উন্নয়নকল্পে অর্ধলক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজ শেষে ছাত্রনেতা শামীম ব্যক্তিগত তহবিল থেকে সহায়তার অর্থ মসজিদ কমিটির হাতে তুলে দেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি মো. মানিক মন্ডল, সেক্রেটারি মো. মাহমুদুল হক, সদস্য আমিনুল ইসলাম বাবু ও ইমাম মাওলানা মো. আতোয়ার হোসেন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম সাহেব।

