সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পাঁচবিবিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বেড়াখাই চারমাথা মোড়ে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দিনব্যাপী এ চক্ষু শিবিরের উদ্বোধন করেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আইনুল হক মন্ডল।

স্থানীয় বিএনপি পরিবারের সন্তান ও আগামীতে ইউপি সদস্য পদপ্রার্থী বেলখুর গ্রামের শিরিন আক্তারের সার্বিক সহযোগিতায় এ চক্ষু শিবিরের আয়োজন করা হয়।

রংপুরের দর্শনার দীপ আই কেয়ার ফাউন্ডেশন হাসপাতালের একদল অভিজ্ঞ চিকিৎসক চক্ষু শিবিরে আসা এলাকার শত শত দরিদ্র ও অসহায় নারী-পুরুষের চোখের বিভিন্ন সমস্যার বিষয়ে বিনামূল্যে পরামর্শ, দৃষ্টি পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জাহেদুল ইসলাম রাব্বু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন হোসেন, স্থানীয় যুবদল নেতা পিয়ার নবী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী শিউলী আক্তারসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজক শিরিন আক্তার বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। দলের চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে এলাকার মানুষ যাতে বিনা মূল্যে চক্ষু রোগের সেবা পায়, সে ব্যবস্থা করেছি। ভবিষ্যতেও এমন মানবিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ড অব্যাহত রাখতে চাই।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *