সর্বশেষ :
20 Oct 2026, Tue

পাঁচবিবিতে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী ডালিম

পাঁচবিবিতে পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিলেন মেয়র পদপ্রার্থী ডালিম

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর আদিবাসী পাড়ায় পানিবন্দি পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ মো. সাইফুল ইসলাম ডালিম।

এ সময় তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার আশ্বাস দেন। পরে তিনি নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।

দুর্যোগের এই সময়ে খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম পিন্টু, স্থানীয় ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ হোসেন প্রধান, জেলা যুবদল নেতা মো. গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, মো. নয়ন প্রধান, রাজীব ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর ছাত্রদল নেতা রাকিবুল হাসান, মহিপুর কলেজ ছাত্রদলের সম্পাদক মো. সাকিব হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *