সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): “পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পাটচাষ বিষয়ক প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

উন্নত প্রযুক্তিনির্ভর পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, পাট বাংলার সোনালি আঁশ। আধুনিক প্রযুক্তিনির্ভর উন্নতমানের পাটবীজ উৎপাদন, পাটের সঠিক পরিচর্যা, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এতে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. সামছুল আলম, জেলা বিএডিসির কৃষিবিদ বিপ্লব কুমার মহন্ত, সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. নাজমুল হক ও রায়হান ফেরদৌস।

প্রশিক্ষণে উপজেলার ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *