সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়

পাঁচবিবিতে ধানের শীষের প্রার্থীর মতবিনিময়, কালের বার্তা

আকতার হোসেন বকুল (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন বিএনপি’র নেতা-কর্মীদের সাথে জয়পুরহাট-১ আসনের ধানের শীষের মনোনীত এম‌পি প্রার্থী মাসুদ রানা প্রধানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার আওলাই ইউপি’র ৯ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বিনশিরা গোড়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোজাহার আলী।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সংগ্রামী আহ্বায়ক মো. গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জয়পুরহাট-১ আসনে ধানের শীষের এম‌পি প্রার্থী মাসুদ রানা প্রধান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপি’র সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, আওলাই ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, বাগজানা বিএনপি’র সভাপতি মো: নাজমুল হক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সম্পাদক ফারুক হোসেন, জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: আলমগীর হোসেন, জেলা যুবদল নেতা গোলাম রাব্বানী রাব্বী সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *