আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জুলাই আন্দোলনে আত্মদানকারী শহিদদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় পাঁচবিবিতে জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাঁচবিবি উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আ. হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর জামায়াতের সেক্রেটারি মো. গোলাম রব্বানী, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, প্রেসক্লাবের সভাপতি মো. আজাদ আলী এবং জুলাই আন্দোলন দমনে বিশেষ আইনে জয়পুরহাট জেলায় প্রথম আটক বিএনপি নেতা মো. আ. আলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
সভা শেষে জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

