আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির নন্দীগ্রাম হিন্দুপাড়ায় মৃত কৈলাশ চন্দ্রের পুত্র কমল চন্দ্রের বাড়ির জানালার গ্রিল কেটে সোমবার রাতে একই রাতে দুটি বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছে। চোরেরা গ্রিল কেটে বাড়িতে ঢুকে গচ্ছিত সোনা-রুপার গহনা, নগদ টাকা ও কাঁসার বাসনপত্রসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল চুরি করে।
অপরদিকে পৌরসভার দমদমা মহল্লার কলেজ শিক্ষক ঈশিতা আকতারের বাড়ির জানালার গ্রিল কেটে স্বর্ণ, ল্যাপটপ, রুপার গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে।
অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মো. তুহিন রেজা ও থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

