সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাঁচবিবিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সাধারণ মানুষের দোরগোড়ায় আইনের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালতের কার্যক্রম ও করণীয় বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা পরিষদ সম্প্রসারিত হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন স্বাগত বক্তব্য দেন।

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা মো. সামসুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব রহমান প্রধান, জেলা গ্রাম আদালত কর্মকর্তা মো. রাজিউর রহমান রাজু, উপজেলা কর্মকর্তা মোছা. নাসরিন আক্তার, ব্র্যাক-এর জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম, মহিপুর বিডি-২৭২ প্রকল্পের নির্বাহী পরিচালক দীপালী রায় এবং সম্পাদক সজল কুমার দাস।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *