সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে খালের পাড়ে বৃক্ষরোপণ

পাঁচবিবিতে খালের পাড়ে বৃক্ষরোপণ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকার আকরামের বাড়ি থেকে কুসুম্বা সুইসগেট অভিমুখে ১ কিলোমিটার খাল পুনঃখনন শেষে উভয় পাড়ে বৃক্ষরোপণ করা হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খালপাড়ে ১ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা. মমেনা খাতুন, ইউপি সদস্য মোজাম্মেল হক, আনোয়ার হোসেন আনু, গোলাপ হোসেন এবং প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং অতিবর্ষণে খালপাড়ের ভাঙন রোধে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, এর ফলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক সুফলও বয়ে আনবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *