সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীর কালীবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগির ব্যবসায়ী

পলাশবাড়ীর কালীবাড়ী হাটে পেটে ও মাথায় ছুরিকাঘাতে আহত মুরগির ব্যবসায়ী

বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার প্রাণকেন্দ্র কালীবাড়ী হাটে মুরগির ব্যবসায়ীদের মধ্যে দ্বন্দ্বের জেরে রেজাউল নামে এক মুরগির ব্যবসায়ীকে পেটে ও মাথায় ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। ১ ফেব্রুয়ারি রোববার রাত আনুমানিক ১০টার দিকে মুরগির হাটে এ ঘটনা ঘটে।

আহত মুরগির ব্যবসায়ী রেজাউল পলাশবাড়ী পৌরসভার গৃধারীপুর গ্রামের হকের ছেলে। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের কালীবাড়ী বাজারে পার্শ্ববর্তী দোকানদার সাদুল্লাপুর উপজেলাধীন ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে সুমন ও মিলন- এই দুই ভাইয়ের সঙ্গে একই স্থানে পাশাপাশি দোকান পরিচালনাকারী গৃধারীপুর গ্রামের হকের ছেলে রেজাউলের মুরগির খাঁচা রাখা নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই ভাই মিলে রেজাউলের পেটে ও মাথায় ছুরিকাঘাত করে।

পরে পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে এসে আহত রেজাউলকে দ্রুত পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মহল ও আহত রেজাউলের আত্মীয়স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *