সর্বশেষ :
19 Oct 2026, Mon

দোহার বিডি ক্লিন এর উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন দোহার এর বিশেষ অভিযান

দোহার (ঢাকা): পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজার ও এর আশেপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দোহার বিডি ক্লিন। সংগঠনটির ১৬ জন সদস্য প্রায় দুই ঘণ্টা যাবত এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। সদস্যরা হলেন- রাকিব আহমেদ, আব্দুর রহিম, সাগর চোকদার, মনিরা, আরাফাত হোসেন, সাথী জান্নাত, ইয়ামিন আহমেদ, মোহাম্মদ রাকিব, মো. হিমেল, অথর, সিফাত আহমেদ, শুভ আহমেদ, মো. সাজ্জাদ, মো. আকাশ, মো. বিল্লাল ও মো. সাকিব।

বিডি ক্লিন দোহারের উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

বিডি ক্লিন মূলত পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতি শুক্রবার সারা দেশে একযোগে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। এই ধারাবাহিকতায়, শুক্রবার সারা দেশের ৫৯টি জেলায় একই সাথে পরিচ্ছন্নতা ইভেন্ট সম্পন্ন হয়েছে। সংগঠনটি জানায়, ঢাকা জেলায় মোট ২৪টি ইভেন্ট কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজার এলাকায় এই বিশেষ অভিযানটি চালানো হয়।

বিডি ক্লিন দোহারের উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি দোহার বিডি ক্লিন এর সদস্যরা স্থানীয় জনসাধারণকে সচেতন করার উদ্যোগ নেন। তারা আশেপাশের মানুষদের ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে উৎসাহ প্রদান করেন। বিডি ক্লিন-এর লক্ষ্য হলো আগামী প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দেওয়া। এই মানবিক উদ্দেশ্য নিয়েই সংগঠনের সদস্যরা নিয়মিতভাবে মানুষের মাঝে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

বিডি ক্লিন দোহারের উদ্যোগে সাপ্তাহিক পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *