সর্বশেষ :
19 Oct 2026, Mon

পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৬ সেপ্টেম্বর

পবিত্র ঈদে মিলাদুন্নবী আগামী ৬ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক: বাংলাদেশের আকাশে রোববার (২৪ আগস্ট) ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী, আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয়-জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে নিশ্চিত হওয়া যায়, এদিন বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৫ আগস্ট (সোমবার) সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৬ আগস্ট (মঙ্গলবার) থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *