মো. রাশেদুল ইসলাম (নাটোর): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী জাতীয় কমিটির সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যেখানে দেশের অর্ধেক মানুষ পুরুষ এবং অর্ধেক নারী। আমাদের নবী করিম মুহাম্মদ (সা.) ইসলামে উল্লেখ করেছেন- তিনি নিজেও আমাদের মা ও মেয়েদের সম্মানিত করেছেন। দুঃখজনক হলেও সত্য, আজকে মেয়েরা যারা সমান অধিকার রাখে, তাদেরকেও তিরস্কার করে জামায়াতের আমির যে বক্তব্য রেখেছেন, তা অত্যন্ত দুঃখজনক।
দুলু আরও বলেন, আজ সারা দেশে নারী সমাজ ফুঁসে উঠেছে, বিক্ষুব্ধ হয়ে উঠছে। কারণ তারা ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না। নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে- আমি তাই মনে করি।
তিনি আজ বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

