সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

নাটোর রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ী পরিদর্শন করেন।

রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা।

পরিদর্শনকালে সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন রাষ্ট্রদূতকে রানী ভবানী রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরিয়ে দেখান। পাশাপাশি তিনি রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাও পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ স্মারক উপহার হিসেবে তুলে দেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *