সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোর পুলিশ সুপার কর্তৃক নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত

নাটোর পুলিশ সুপার কর্তৃক নলডাঙ্গা থানার ওসি মনোয়ার জাহানকে পুরস্কৃত

মনিরুল ইসলাম তালুকদার (নাটোর): নাটোরের নলডাঙ্গায় দুর্ঘটনাকবলিত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার এবং চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২১ সেপ্টেম্বর এ সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানকে আর্থিক পুরস্কার প্রদান করেছেন নাটোরের পুলিশ সুপার।

থানা সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বুড়িরভাগ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল। অভিযানে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে ফেলে যাওয়া বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেওয়া নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাচ্ছি মহান আল্লাহ পাকের কাছে। আমার নেতৃত্বে নলডাঙ্গা থানা পুলিশ ৩৩ কেজি ৩৭০ গ্রাম গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই কৃতিত্বের জন্য মাননীয় পুলিশ সুপার স্যার আমাকে আর্থিকভাবে পুরস্কৃত করেছেন।

তিনি আরও বলেন, নলডাঙ্গা থানা পুলিশের পুরো টিমকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের সার্বিক সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় এই মাদক উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *