সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাটোরে সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মো. রাশেদুল ইসলাম (নাটোর): সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা এবং সারসংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১টার দিকে নাটোর কালেক্টরেট ভবনের সামনে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সিংড়া উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক আসমা শাহিনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সিংড়া উপজেলা শাখার সভাপতি মো. মহরম আলী, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম, সহসভাপতি মধুসূদন সাহা, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াদ আলী, সাংগঠনিক সম্পাদক মজিদ খানসহ নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, দেশজুড়ে বাংলাদেশ সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে এবং আলাদাভাবে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা রাখা হবে না। বিদ্যমান সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাগণ উক্ত নীতিমালা জারির পর ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে তাদের সমুদয় দায়দেনা নিষ্পত্তি করবেন। এর মধ্যে যদি আমাদের কর্মহীন করে দেওয়া হয়, তাহলে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় নামা ছাড়া আর কোনো পথ থাকবে না।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *